1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বোয়ালখালীতে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

  • সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৫৮ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব খিতাপচর গ্রাম থেকে স্বেচ্ছাসেবক লীগ বোয়ালখালী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুল আলম (৪২)–কে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়। তারা হলেন: পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজ তালুকদার বাড়ির আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন নয়ন (৩০) এবং শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরার কবির আহমদ সারেং বাড়ির মো. সফিকুল ইসলাম আনাছ (৩৭)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এই তিনজনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট