1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

বোয়ালখালী ডিজিটাল একাডেমিতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

  • সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৭৮ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
‘নৈতিকতা ও সুশিক্ষার মেলবন্ধনে’—এই স্লোগানে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে অবস্থিত বোয়ালখালী ডিজিটাল একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

শনিবার (২ আগস্ট) একাডেমি অডিটোরিয়ামে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় যেমন খুশি তেমন সাজ, নৃত্য ও সংগীতসহ নানা প্রতিযোগিতায়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী ডিজিটাল একাডেমির অধ্যক্ষ মো. বজলুর রহমান মুরাদ। এতে সিনিয়র শিক্ষক শাহাদাত হোসাইন জুনাঈদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম, এস এম তৌহিদ, শফিকুল আলম বাদল, মোহাম্মদ ইব্রাহীম।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস গঠনে সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।’

সভাপতির বক্তব্যে মো. বজলুর রহমান মুরাদ বলেন, ‘শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে ছাত্রদের মেধার পূর্ণ বিকাশ সম্ভব নয়। তাই একাডেমিতে আমরা শিক্ষার্থীদের নানামুখী চর্চায় উৎসাহিত করছি।’

এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক পলাশী ধর, আনজুমান আরা বেগম, আবছারা বেগম, সুমনা পারভীন, চন্দনা দেব, রুমি শীল, মোহাম্মদ শাহাদাত, লাকী বিশ্বাস, তাহমিনা আকতার, ফারজানা জালাল, মায়মুনা খাতুন, নাসরিন সুলতানা ও উর্মি আকতার সহ অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষপর্যন্ত সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে একাডেমির প্রাঙ্গণ।

অনুষ্ঠানের শুরুতে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট