1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বোয়ালখালী মেধস আশ্রমের অধ্যক্ষ স্বামী বুলবুলানন্দ গিরি মহারাজের দেহত্যাগে শোকের ছায়া

  • সময় শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৬৬ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রাম বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী চণ্ডীতীর্থ মেধস মুনির আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ গিরি মহারাজ দিব্যধামে গমন করেছেন। শনিবার (৩১ মে) সকাল ৭টার দিকে আশ্রমে প্রার্থনারত অবস্থায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

আশ্রম কর্তৃপক্ষ তাঁকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়তা দাশ মৃত ঘোষণা করেন।

স্বামী বুলবুলানন্দ গিরি মহারাজ ১৯৫৩ সালে চন্দনাইশ উপজেলার বড়মা গ্রামে এক ধর্মপরায়ণ সেনগুপ্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন বিজয় কৃষ্ণ সেন এবং মাতা নীলিমা সেন। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। শৈশব থেকেই আধ্যাত্মিক অনুরাগী এই মহারাজ ব্রহ্মচর্য ব্রতে জীবন উৎসর্গ করেন এবং পরে স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারীর সান্নিধ্যে দীক্ষা গ্রহণ করেন।

মেধস আশ্রম পরিচালনা কমিটির সভাপতি স্বদেশ চক্রবর্তী জানান ধর্ম প্রচারে নিবেদিতপ্রাণ এই সাধু ভারত ও বাংলাদেশের বিভিন্ন মঠ-মন্দিরে ভ্রমণ করেছেন। বাবা রামদেবের নির্দেশে তিনি মহাকুম্ভ মেলা ও হরিদ্বারেও তীর্থভ্রমণ করেন। গত ২৫ বছর ধরে তিনি মেধস আশ্রমের অধ্যক্ষ ও সেবায়েত হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সেবাভাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি আরোও জানান আজ বিকেলে আশ্রমের পূর্বতন সেবায়েত ও অধ্যক্ষদের ন্যায় স্বামী বুলবুলানন্দ মহারাজের সমাধিও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আশ্রম প্রাঙ্গণেই করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট