1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

ভালুকায় মাহিন্দ্রার সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত ২

  • সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৪৫ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

ময়মনসিংহের ভালুকায় মাহিন্দ্রা গাড়ির সঙ্গে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মো. তায়িফ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত তায়িফ ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ডিমাইলপাড়া গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে এবং তিনি একজন মোটরসাইকেল চালক ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তির বাজার এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। একটি মাহিন্দ্রা (ট্রাক) গফরগাঁওয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সঙ্গে মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তায়িফ ও অপর দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। এর মধ্যে চলন্ত মাহিন্দ্রার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তায়িফ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে ভালুকা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে একজনের পরিচয় আবদুল হাকিম, তিনি ভালুকা বাজারের একজন ব্যবসায়ী এবং বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, দুর্ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট