1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পেরে নাইক্ষ্যংছড়িতে মানববন্ধন

  • সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩৪৬ পঠিত

আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে ভোটার তালিকা হালনাগাদে ছোটখাটো ভুল ত্রুটির উপেক্ষা ও ভোটার তথ্য জমা দেওয়ার সময় বর্ধিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশী সাধারণ নাগরিক পরিষদ’র আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি করে। এই মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা।

উক্ত মানববন্ধনে সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, “ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ার সময় কিছু ছোটখাটো ভুল ত্রুটি সৃষ্টি হয়েছে, যার কারণে জনগণের ভোটাধিকার ক্ষুন্ন হতে পারে। আমরা এর সঠিক সমাধান চেয়ে সরকারের কাছে আবেদন জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “ভোটার তালিকা সংশোধনের জন্য সময়সীমা বর্ধিত করার প্রয়োজন, যাতে সকল ভুল ত্রুটি যথাযথভাবে সংশোধন করা সম্ভব হয়।”

এছাড়া, মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা, যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করে ভোটারদের সঠিক তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানান। তারা বলেন, “এমন ভুল ত্রুটির কারণে অনেক মানুষ ভোট দিতে পারবে না, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর হতে পারে। তাই দ্রুত ব্যবস্থা নেয়া উচিত।”

এদিকে, মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশোধনের পাশাপাশি প্রশাসনের সঠিক ও দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেছেন, যাতে ভোটারদের সঠিক তালিকায় অন্তর্ভুক্ত করা যায় এবং নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট