1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধবিরতির পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স চট্টগ্রামে শ্রমিক কল্যাণের নেতা কর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে : এস এম লুৎফর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন। পটিয়া চরকানাই আগুনে পুড়ে যাওয়া ঘরে নজীর আহমেদ ফাউন্ডেশন এর খাদ্য সামগ্রী বিতরণ এক মায়ের গর্ভ থেকে একই দিনে জন্ম নেয়া তিন কন্যা এসএসসি পরিক্ষার্থী চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার  এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত

মদনহাট আদর্শ যুব সংঘের বার্ষিক বনভোজন ও পূর্ণমিলন অনুষ্ঠান সম্পন্ন

  • সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫২৮ পঠিত

মো: শহীদুল্লাহ সজীবঃ

হাটহাজারী উপজেলার ধলই-ফরহাদাবাদ ইউনিয়নের পশ্চিম ধলই-উদালিয়া সেতুবন্ধন সংগঠন মদনহাট আদর্শ যুব সংঘের বার্ষিক বনভোজন ও পূর্ণমিলনী অনুষ্টান ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে অনুষ্টিত হয়। ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবচার তারেকের সঞ্চলনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন মানিক। বনভোজন ও পূর্ণমিলনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মো: শওকত আলম। এতে প্রধান আলোচক ছিলেন ২নং ধলই ইউনিয়ন পরিষদের সদ্য প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব মো: আলমগীর জামান সি.আই.পি। সংবর্ধিত অতিথি ছিলেন ২নং ধলই ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল মনছুর। এসময় প্রধান অতিথির বক্তব্যে মো: শওকত আলম বলেন, যুবসমাজ আজ নানাভাবে বিপথগামী হচ্ছে। তাদের যদি আমরা ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সক্রিয় রাখতে পারি, তাহলে দেশ থেকে মাদকাসক্তি, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করতে পারব। সেদিকে লক্ষ্য রেখেই খেলাধুলা ও সংস্কৃতির ওপর আরও সুযোগ সৃষ্টি করতে হবে।

এসময় অতিথিবৃন্দ ক্লাবের উন্নয়নের জন্য বিভিন্ন অনুদানের আশ্বাস দেন এবং সব সময় মদনহাট আদর্শ যুব সংঘের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। এতে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা মো: রফিকুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা সেকান্দর মিয়া, বাবু ডেবল বড়ুয়া, প্রফেসর শামীম জাহাঙ্গীর, মো: আনোয়ারুল আজম চৌধুরী, স্বপন বড়ুয়া, মো: জমির উদ্দিন, মো: কামরুল হাসান, আহসানউল্লাহ পারভেজ, সনজিত দে, মো: নোমান , সুভাষ বড়ুয়া, মো: শহীদুল্লাহ সজীব, প্রভাষ বড়ুয়া প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট