1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

মরহুম আবুল কাশেম সওদাগর স্বরণে পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির দোয়া ও মিলাদ মাহফিল

  • সময় শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১১৯ পঠিত

আলমগীর আলম, পটিয়া।

পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আবুল কাশেম সওদাগরের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পটিয়া পৌরসভার গাউছিয়া মেজবানী হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন।
অনুষ্ঠানে মরহুম আবুল কাশেম সওদাগরের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক ব্যবসায়ী। দীর্ঘদিন ব্যবসায়ী সমাজের কল্যাণে কাজ করেছেন এবং পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সততা, আন্তরিকতা ও সামাজিক অবদান ব্যবসায়ী সমাজের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোহাম্মদ ছগির আহমদ, আবদুর রশীদ সওদাগর, আবদুল আলীম সওদাগর, নাছির উদ্দিন সওদাগর, আবদুল খালেক, আবু সৈয়দ, মরহুম আবুল কাশেম সওদাগরের ছেলে মোহাম্মদ আজম, মানবতার বন্ধন পটিয়ার সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর আলমসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন মোহাম্মদ মেরাজ রেজা কাদেরী শেষে মরহুম আবুল কাশেম সওদাগরের রুহের মাগফেরাত, তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও সহনশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি, ব্যবসায়ী সমাজের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং সকল প্রয়াত মুসলমানের রুহের মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট