1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

মহানগর ডিবি উত্তরের অভিযানে মাদকসহ আটক ৩

  • সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৫ পঠিত

মোহাম্মদ জুবাইরঃ

ডিবি (উত্তর) বিশেষ টিম এর অভিযানে ইয়াবা সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডিবি (উত্তর) বিশেষ টিম কর্তৃক ১০০০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং একটি বাস সহ ০৩জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার করা হয়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে কক্সবাজার টু ঢাকাগামী একটি শীতাতপ নিয়ন্ত্রিত এনা পরিবহন ঢাকা মেট্রো ব ১৫ ৪৬৬৫ এ অভিযান চালিয়ে বাসসহ মাদক কারবারীদের আটক করা হয়।
আটকৃতরা হল ১. ড্রাইভার,দাউদ শেখ(৪২) পিতাঃ তোফাজ্জেল শেখ সাং কানুরিয়া থানাঃমোকসেদপুর জেলাঃগোপালগঞ্জ ২. হেলপার মোঃটিপু সুলতান (৩৪)পিতাঃ আনসার মন্ডল সাং জগোটি আনসার মঞ্জিল থানাঃসদর জেলাঃ যশোর এবং ৩.সুপারভাইজার মোঃহারুন অর রশিদ (৩৫)পিতাঃ আব্দুল সাত্তার সাং দুরুনিয়া পশ্চিম পাড়া থানাঃ শাজাহানপুর জেলাঃ বগুড়া। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং ৩৫ তারিখঃ২৮/৯/২০২২ ধারাঃমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারনীর ১০(গ)/৪১/৩৮ রুজু করা হয়।
আরো জানা যায় ,মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জহিরুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবি উত্তরের বিশেষ টিম এর অফিসার ও ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট