1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্টেশন পরিস্কার করে দিন চলত বুবির, ছিনতাইকারীর হামলায় মর্মান্তিক মৃত্যু ভূজপুরে সদর দপ্তর রেখে ফটিকছড়ি উত্তর উপজেলার গেজেট প্রকাশ প্রয়াস উপদেষ্টা রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের দুইদিন ব্যাপী উৎসব সম্পন্ন পটিয়া পৌরসভায় টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী হাজী আবুল বশর সিআইপি। প্রথম বারের মতো আসামে দুর্গাপূজার অনুষ্ঠান করতে যাচ্ছে চট্টগ্রামের স্বনামধন্য সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার ইংরেজি ২য় পত্র পরীক্ষা স্থগিত ব্রাজিলের জার্সি গায়ে যাচ্ছিলেন বড় পর্দায় খেলা দেখতে ফ্লাই ওভারে শেষ হয়ে গেল সব ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো আর্জেন্টিনাসহ ৬ দেশ টানা বৃষ্টিতে পটিয়াজুড়ে জলাবদ্ধতা,জনজীবনে দুর্ভোগ।

মহান মে দিবসে পটিয়ায় শ্রমিকদের মাঝে গামছা ও খাদ্য সামগ্রী বিতরণ নুরুল আলম সওদাগরের।

  • সময় শনিবার, ২ মে, ২০২৬
  • ১৮৯ পঠিত

 

মহান মে দিবস উপলক্ষে পটিয়ায় শতাধিক শ্রমিকদের মাঝে গামছা, পানীয় জল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও তরুণ সমাজসেবক মোহাম্মদ নুরুল আলম সওদাগর।
পটিয়ার বিভিন্ন পেশার দিনমজুর, রিকশাচালক, শ্রমজীবী মানুষদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কর্মব্যস্ত জীবনে যারা প্রতিনিয়ত পরিশ্রম করে সমাজ ও অর্থনীতিকে সচল রাখছেন, তাদের প্রতি সম্মান জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ফারুকুর রহমান বিনজু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ নুরুল আলম সওদাগর বলেন, “শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ঘাম আর পরিশ্রমের উপরই দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতি।
মহান মে দিবস আমাদের মনে করিয়ে দেয় শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার দায়িত্ব। আমি বিশ্বাস করি, সমাজের বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে শ্রমজীবী মানুষের জীবনমান আরও উন্নত হবে।”
তিনি আরও বলেন, “এই ক্ষুদ্র প্রয়াস শ্রমিক ভাইদের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
শ্রমিকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট