1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এপেক্স ক্লাব অব পটিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৮২ পঠিত

 

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুলাই (শুক্রবার) পটিয়া পৌরসভার দারুল কোরআন একাডেমি ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩ এর গভর্নর এপে.সৈয়দ মিয়া হাসান, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে. মোঃ লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপে. মোঃ আলমগীর আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. মোঃ জসিম উদ্দিন, ডিস্ট্রিক্ট ৩ এর এডিটর এপে. মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, পটিয়া ক্লাবের ট্রেজারার এপে. মোরশেদুর রেজা, ফ্লোর মেম্বার এপে. নাফিজ করিম চৌধুরী,এপে. আলী কদর জীবন, মাদ্রাসা পরিচালক মাওলানা ঈসমাইলসহ প্রমুখ।
এতে বক্তারা ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত সকল শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের দূর্ঘটনা যাতে না হয় সে জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট