1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে: সেলিম উদ্দিন চট্টগ্রামের জালালাবাদ, বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় ব্যয় সাড়ে ১৩ লাখ টাকা পটিয়ায় হাফেজ আহমদ চৌধুরী স্কলারশিপের সম্মাননা প্রদান পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা

মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে: সেলিম উদ্দিন

  • সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২২ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং কোরআন-সুন্নাহর জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন দুবাইপ্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান নয়, এটি নৈতিকতা, মানবিকতা ও আদর্শ চরিত্র গঠনেরও অন্যতম কেন্দ্র। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে শিক্ষার মানোন্নয়নে আমাদের আরও মনোযোগী হতে হবে।

বুধবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রামের বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা ইসলামিয়া হামেদিয়া দাখিল মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় মাদ্রাসাগুলো থেকে শুধু ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থী নয়, বরং জ্ঞানী, দক্ষ, সৎ ও আদর্শ নাগরিক তৈরি করতে হবে। তারাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।’

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আজ এখানে এসে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাতে পেরে আমি আনন্দিত। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি প্রাক্তন শিক্ষার্থীদেরও দায়িত্ব রয়েছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জিয়াউল হক হান্নান। তিনি অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন।

এ সময় মাদ্রাসার শিক্ষক ক্বারী নুরুচ্ছাফা, মাওলানা রেজাউল করিম, মাওলানা সেলিম উদ্দীনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট