1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত। পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ের এডহক  কমিটির সভাপতি মফিজুর রহমান সংবর্ধিত সিএসসিআর-এ চরম গাফিলতি: মায়ের ইনজেকশন দেওয়া হলো নবজাতককে, শিশু আইসিইউতে, নার্স পলাতক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত। প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এনইএইচআরএফ চট্টগ্রাম জেলা কমিটি পুনর্গঠন: লায়ন ফারুক সভাপতি, মমিনুল হক সাধারণ সম্পাদক পটিয়াতে প্রত্যয়ের মাস ব্যাপী বিতর্ক কর্মশালার সমাবর্তন অনুষ্ঠান চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আছিফ-জাহাঙ্গীর পরিষদ

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমীপে আকুল আবেদন।

  • সময় বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৪০৬ পঠিত

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমীপে আকুল আবেদন।
আমি যীশু কুমার আচার্য্য একজন দু:স্থ সাংবাদিক। দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন অতিবাহিত করে আসছি। মাঝে-মধ্যে বিভিন্ন সংবাদপত্রে লেখালেখি করে থাকি। আমি ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধকালীন ক্ষতিগ্রস্থ পরিবারের একজন সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট হতে কর্মসংস্থানের আশায় দীর্ঘ ১০ বছর অতিক্রম করেছি। অদ্যাবধি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট হতে আমার কর্মসংস্থান হয়নি। উল্লেখ্য যে, আমি কর্মসংস্থানের লক্ষ্যে একটি দরখাস্তে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিবর্গের সুপারিশ, সীল-স্বাক্ষর সংগ্রহ করে গত ১০/১০/২০২২ইং তারিখে উহা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা বরাবরে প্রেরণ করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় উক্ত দরখাস্ত গত ১২/১০/২০২২ইং তারিখে গ্রহণ করে। উক্ত দরখাস্তের আলোকে অদ্যাবধি আমার কর্মসংস্থান হয়নি। আমি দীর্ঘদিন বেকার জীবন অতিবাহিত করে আসছিলাম এবং এখনও মানবেতর জীবন-যাপন অতিবাহিত করে যাচ্ছি। দীর্ঘদিন আশায় ছিলাম যে, আমার প্রিয় নেত্রী আমার কর্মসংস্থানের ব্যবস্থা করে আমাকে আমার আর্থিক দৈন্যতা হতে মুক্তি দিবে। কিন্তু অদ্যাবধি কর্মসংস্থান না হওয়ায় দিন দিন অত্যন্ত হতাশায় ভুগছি। এমতাবস্থায় পরম শ্রদ্ধেয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবরে সবিনয়ে প্রার্থনা জানাচ্ছি যে, আমার উক্ত দরখাস্তের আলোকে সহসায় আমার কর্মসংস্থানের ব্যবস্থা করে আমার আর্থিক দৈন্যতাসহ মানবেতর জীবন-যাপন হতে আমাকে মুক্ত করতে এবং তজ্জন্য আমি আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিকট চিরকৃতজ্ঞ থাকব।
নিবেদক-
যীশু কুমার আচার্য্য
দুঃস্থ সাংবাদিক
জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট