1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান পটিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসপি মাসুদ আলম। পটিয়ায় হযরত মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে দুর্ধর্ষ চুরি। পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা গুরুতর আহত। ছড়া: ভাদ্র আশ্বিনের দেশে -স্বর্ণা তালুকদার বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে নারী আহত চোখ ধাঁধানো টর্চের আলো, মরিচের গুঁড়া ছুড়ে ব্যবসায়ীকে ছিনতাই

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত,আহত ৩

  • সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৪৯৬ পঠিত

আব্দুল সাত্তার টিটুঃ

চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলায় যাত্রীবাহী ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে ঘটনাস্থলে মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ জুলাই) বেলা ১.৫০ ঘটিকায় মিসরাই বড়তাকিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলে ১১ জন মারা যান। আহত হন তিনজন। হতাহতদের বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায় বলে জানা গেছে।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খৈয়াছড়া ঝরনা নামের পর্যটন স্পট থেকে গোসল করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায়। হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী।

রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি ছিল ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী।রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী আমাদের প্রতিবেদক কে জানান, ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে উঠে যায় মাইক্রোবাসটি। এ সময় ইঞ্জিনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। লেবেল ক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাসটি লাইনে ওঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।তিনি আরও বলেন, এ ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট