1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

মুক্তিযোদ্ধার নামেও চলছে প্রতারণা” — স্মরণসভায় ক্ষোভ

  • সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৫৯ পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ

বাশখালীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোজাহেরুল হক চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেছেন, “মোজাহেরুল হক চৌধুরীর মতো নির্লোভ ও আদর্শবান মুক্তিযোদ্ধারাই প্রকৃত মুক্তিযোদ্ধার প্রতীক।”

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে মোজাহের মরজান স্মৃতি কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, “মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করে যেভাবে ভুয়া সার্টিফিকেটধারীদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তা জাতির জন্য লজ্জাজনক। আজও প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা হয়নি। এ অবস্থা থেকে উত্তরণ জরুরি।”

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। গণতন্ত্র, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের যে লক্ষ্য নিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, তা এখনো অধরা। এ জন্য আমাদের সংগ্রাম চলবে। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করে যাব।”

অনুষ্ঠানে প্রয়াত মোজাহেরুল হকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। একইসাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, চব্বিশের জুলাইয়ের শহীদ এবং সম্প্রতি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের জন্যও দোয়া করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মোজাহের মরজান স্মৃতি কল্যাণ সংস্থার সভাপতি মারুফুল হক চৌধুরী।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেনঃচট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া, প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউছুপ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মহানগর পিপি এড. মফিজুল হক ভূঁইয়া, জেলা জিপি আবুল কাশেম চৌধুরী প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেনঃ জয়নাল আবেদীন জিয়া, মো. কামরুল ইসলাম, কামরুল ইসলাম হোসাইনী, আলহাজ্ব জাকির হোসেন, আবদুল আজিজ, লোকমান মাস্টার, এড. জাহাঙ্গীর আলম, নবাব খান, আবদুল বাতেন, ছগির আহমেদ, তৌহিদুস সালাম নিশাদ, জসিম মিয়া, হাসান উসমান চৌধুরীসহ আরও অনেকে-ই উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট