1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

মেহেদীবাগ এলাকাতে জলাবদ্ধ সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

  • সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪৮৩ পঠিত

জিইসি এলাকার একটি জলাবদ্ধ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা যাওয়ার রেশ কাটতে না কাটতে এবার মেহেদীবাগ এলাকাতে জলাবদ্ধ সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে৷

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতার মেহেদীবাগ ১নং সড়কে এই ঘটনা ঘটেছে৷ নিহতের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে পাঁচলাইশ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ভারি বৃষ্টির কারণে সড়কে প্রচণ্ড জলাবদ্ধতা তৈরি হয়। ওই নারী জলাবদ্ধ সড়কে হাঁটার সময় এক পর্যায়ে একটি বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি চলে যান। সেই বৈদ্যুতিক খুঁটিতে অসাবধানতাবশত হাত লাগতেই তৎক্ষণাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সেকেন্ডের মধ্যেই তিনি জ্ঞান হারিয়ে পানিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, নিহত নারীর হাতে দুটি কালো ব্যাগ ছিল। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি পানিতে পড়ে যান এবং আর ওঠেননি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট