1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

যশোরে ‘নগদ’ এর ৫৫ লাখ টাকা ছিনতাই

  • সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৫০২ পঠিত

মোঃকায়সার. চট্টগ্রাম প্রতিনিধি।

যশোরের দিনেদুপুরে নগদ মোবাইল ব্যাংকিং কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ সকাল পৌনে ১১টার দিকে মণিরামপুর উপজেলার কুয়াদা জামতলা এলাকায় অস্ত্র ঠেকিয়ে এ ছিনতাই করে চার দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নগদ এর যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম জানান, তিনি ও একাউন্ট অফিসার কাজী মোমিনুর ইসলাম প্রাইভেটকারযোগে যশোর থেকে ৫৫ লাখ টাকা নিয়ে মণিরামপুর উপজেলা অফিসে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে কুয়াদা জামতলা নামক স্থানে পৌছুলে একটি মোটরসাইকেলে তাদের গাড়ির সামনে উঠে চাপ দিতে থাকে। গাড়িটি রাস্তার নিচে নেমে যায়। এরপরও চালক গাড়ি দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি সামনে পড়ে যাওয়ায় এগুতে পারেনি। এরপর ৪ দুর্বৃত্ত প্রাইভেটকারের জানালা ভেঙ্গে ধারালো অস্ত্র দেখিয়ে ও আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। এরপর তারা ৯৯৯ এ ফোন করে ছিনতাইয়ের বিষয়টি জানালে মণিরামপুর থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।
এ বিষয়ে মণিরামপুর থানার ওসি শেখ বাবলুর খান জানান, খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে যান। নগদ এর কর্মীদের কথা অসংলগ্ন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট