1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

যুবলীগের মশক নিধন ও মশারী বিতরণ কর্মসূচি

  • সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৮ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

ডেঙ্গুজ্বরের প্রকোপ দিন দিন বেড়েই চলছে। এই মশাবাহী রোগ থেকে পরিত্রাণ পেতে জনসচেতনতার বিকল্প নেই। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল এর পক্ষ থেকে পাহাড়তলী থানা যুবলীগ নেতা বাসুদেব দাশ এর উদ্যোগে ধোপাপাড়া এলাকায় মশক নিধন ও মশারী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মশারী বিতরণ কালে প্রধান অতিথি নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, ডেঙ্গুজ্বরের স্থায়ী কোনো চিকিৎসা বা প্রতিষেধক বের না হওয়ায় সবাইকে সচেতন হয়ে থাকতে হবে। সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতাই একমাত্র আমাদেরকে ডেঙ্গু থেকে রক্ষা করতে পারে।
এসময় আরও উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক খোকন দেবনাথ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বাসন্তি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সহ সভাপতি বাবু উত্তম কুমার দাশ, বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক বাবু অঞ্জন মহাজন, বিশিষ্ট সমাজসেবক বাবু তিমির মজুমদার, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হোসাইন আহম্মেদ রুবেল, ফয়সাল মাকসুদ, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা ফারহান সোহেল, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সাধারণ-সম্পাদক মোঃইলিয়াস, ১২নং ওয়ার্ড যুবলীগ নেতা সেলিম খাঁন, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নাট্য বিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজাম, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক মোঃসিরাজুল ইসলাম আকাশ,উপ তথ্য গবেষণা সম্পাদক আরাফাত হোসেন বিজয়, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ হোসেন , পাহাড়তলী ছাত্রলীগ নেতা অজয় দেবনাথ, হালিশহর থানা ছাত্রলীগ নেতা রনি, ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবীব রবি সহ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট