1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

‘রইসের রক্ত বৃথা যেতে দেব না’— বোয়ালখালীতে আহলে সুন্নাতের হুঁশিয়ারি

  • সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪২৭ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:
ঢাকার গাজীপুরে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় বোয়ালখালী উপজেলার আরকান সড়কের ফুলতল যাত্রী ছাউনির সামনে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত, আহলে সুন্নাত ফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বৃহত্তর বোয়ালখালী শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, “এজিদি কায়দায় কারবালার চিত্র তৈরি করে মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের প্রিয় ভাই রইস উদ্দিনকে শহীদ করা হয়েছে। যারা মনে করছে রইস নিঃশেষ হয়ে গেছে, তারা ভুল করছে। লক্ষ লক্ষ সুন্নি যুবক আজ রইসের আদর্শ বুকে নিয়ে রাজপথে নেমে এসেছে।”

তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যতদিন রইস উদ্দিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হবে, ততদিন আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত রাজপথ ছাড়বে না।”

মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, মাওলানা জসিম উদ্দীন, খ.ম. মোজাম্মেল, নজরুল ইসলাম, মাওলানা আহমদুল হক মাইজভাণ্ডারী, নুরুল হুদা শরীফ, আবদুল্লাহ আল মামুন, আইয়ুব মিয়াজী, আবুল ফয়েজ মামুন, এস কে এম জাহাঙ্গীর আলম, মামুন উদ্দিন মেম্বার, আরিফুল ইসলাম ইমন, নাজিম উদ্দীন, আবদুর রশিদ, সাহাব উদ্দিন, নঈম উদ্দিনসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত শনিবার (২৬ এপ্রিল) ঢাকায় ফিলিস্তিনের পক্ষে আয়োজিত ‘Mass Gathering for Palestine’ সমাবেশে অংশ নেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন। সমাবেশ শেষে ফেরার পথে রোববার সকালে গাজীপুরে তাকে ‘বলাৎকারের’ অভিযোগে প্রকাশ্যে নির্যাতন করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়।

ওই রাতেই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট