1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
“পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী ভিলেজ এপসি ৪-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ চৌধুরী পাড়া একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চৌধুরী পাড়া ফুটবল দল ২-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ সাদেক মোহাম্মদ পাড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চট্টগ্রামে ফল ও সিলিন্ডার গ্যাস বিক্রি বেশি দামে, ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা মোস্তানছির হক সভাপতি সাজিদ সাধারণ সম্পাদক বোয়ালখালী স্টুডেন্ট ফোরাম ঢাকার নতুন কমিটি গঠিত সীতাকুন্ড ভ্রাম্যমান অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা আদালতের বিচারাধীন জমিতে জোরপূর্বক নির্মাণের চেষ্টা থানায় অভিযোগ পাহাড়তলী অলংকারবাসীর অভিযোগ চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য থামছে না বোয়ালখালী গোল্ডেন ভিসা প্রাপ্ত প্রবাসী ব্যবসায়ী রবিউল হোসেন’র সংবধর্না অনুষ্ঠানে বক্তারা “দেশের অর্থনীতিতে অবদান রাখে রেমিট্যান্স যোদ্ধারা” লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের নিয়মিত সভা অনুষ্ঠিত

রাউজানের সার্বজনীন রাসবিহারী ধামে রাসোৎসব ও ধর্মসম্মেলন

  • সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ পঠিত

 

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, নোয়াপাড়া ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক, গবেষক পলাশ কান্তি নাথ রণী বলেন, ধর্ম একপ্রকার জ্যোতি। ধর্ম-চেতনার জ্যোতি মানুষকে প্রকৃত মানুষে রূপান্তরিত করে। স্রষ্টা ও সৃষ্টির মিলন-ই রাসলীলার মূল শিক্ষা। মানবজীবনের মূখ্য উদ্দেশ্য নিজের জীবনে স্রষ্টাকে আবিষ্কার ও উপলব্ধি করা।
গত ৪ নভেম্বর রাউজান উপজেলার সুলতানপুর সার্বজনীন রাসবিহারী ধামে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা মহোৎসব উপলক্ষ্যে ধর্ম্মসম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন। সার্বজনীন শ্রীশ্রী রাসবিহারী ধাম পরিচালনা পরিষদের উপদেষ্টা অরুণ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাস মহোৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক শিক্ষক মৃণাল কান্তি দাশগুপ্ত ও স্বাগত বক্তব্য রাখেন সদস্যসচিব দেবাশীষ দাশগুপ্ত বাবু। সংগঠক তাপস দে’র সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসু, ধাম পরিচালনা পরিষদের সহ-সভাপতি অলক দাশগুপ্ত, সাধারণ সম্পাদক অনুপম দাশগুপ্ত, মহোৎসব পরিষদের যুগ্ম- আহ্বায়ক বরুণ দাশগুপ্ত ও তাপস দাশগুপ্ত।
সভায় প্রধান বক্তাকে বাগীশিকের মাধ্যমে গীতাপ্রচারে অনন্য অবদানের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিটিভির নৃত্য পরিচালক স্বপন দাশের পরিচালনায় গীতি-নৃত্যনাট্য ও কণ্ঠশিল্পী বৃষ্টিদে’র পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরেরদিন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয় এবং পরে ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ পরিবেশিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট