1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

রাউজানে পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে প্রবারণা পূর্নিমা উদযাপন।

  • সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৭৭ পঠিত

রতন বড়ুয়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে যথাযোগ্য ও ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহার পরিচালনা কমিটি ও উপাসক উপাসিকার আয়োজনে সারাদিনব্যাপি অনুষ্ঠান মালার মধ্য ছিল প্রথম পর্বে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পুজা, সীবলী পুজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহন, এবং সমবেত প্রার্থনা। বিহার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক কমল বড়ুয়ার পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক বিরু বড়ুয়া, সাবেক অর্থ সম্পাদক রাজু বড়ুয়া, সহ-অর্থ সম্পাদক নিরু বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সাবেক সহ সাধারন সম্পাদক বিজয় বড়ুয়া, প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হিরু বড়ুয়া।

২য় পর্বে মধ্যে ছিল একক ধর্ম দেশনা ও খণ্ডকালীন বিদর্শন ভাবনা ও প্রবারনা পুর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা, বিশ্বশান্তিকামনায় বিশেষ প্রার্থনা ও ফানুষ উত্তোলন। শান্তিময় বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের এর সভাপতিত্বে ও প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাবেক সভাপতি সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক রুপতি রঞ্জন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বিহার পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি অবসরপ্রাপ্ত খাদ্য পরিদর্শক আনন্দ প্রসাদ বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক প্রদীপ বড়ুয়া, ডাক্তার জীবক কুমার বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন বিহার পরিচালনা কমিটির সহ-ধর্মীয় সম্পাদক পুলক বড়ুয়া।

প্রবারণার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির ধর্মীয় সম্পাদক শিক্ষক সুশীল বড়ুয়া, প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি অপু বড়ুয়া, শিক্ষিকা সাজু বড়ুয়া, উপাসিকা রেখা বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক কমল বড়ুয়া বাবুল, প্রবীন সমাজ সেবক সলিল বিকাশ বড়ুয়া, সরকারী কর্মকর্তা প্রকৌশলী পিংকু বড়ুয়া, প্রকৌশলী অনিক বড়ুয়া, হিমেল বড়ুয়া, অনিক বড়ুয়া, রুপস বড়ুয়া, দপ্তর সম্পাদক রিমন বড়ুয়া, শৈশব বড়ুয়া সাগর।

সবশেষে শত ফানুস উত্তোলন এর শুভ উদ্বোধন করেন বিহারাধ্যক্ষ, বিহার পরিচালনা কমিটি ও প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট