1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

রাউজানে প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নববর্ষ উদযাপন

  • সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৪১৬ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

নববর্ষ উদযাপন উপলক্ষে রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল তালুকদার পাড়ায় সামাজিক সংগঠন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদ কর্তৃক সারাদিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক রতন বড়ুয়ার সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু। উদ্বোধন করেন শিক্ষক সুশীল বড়ুয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক অপু বড়ুয়া।
রুপস বড়ুয়া ও নিরু বড়ুয়ার যৌথ সঞ্চালনায়
এতে আরো বক্তব্য রাখেন সাংবাদিক মিলন বৈদ্য শুভ, সংগঠনের সাবেক সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া, ব্যাবসায়ী স্বপন কুমার বড়ুয়া, প্রনয় কুমার বড়ুয়া, অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা আনন্দ প্রসাদ বড়ুয়া, প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সহসভাপতি পিকলু বড়ুয়, সহসভাপতি বিরু বড়ুয়া, অর্থ সম্পাদক রাজু বড়ুয়া।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা, পুলক বড়ুয়া, হিরো বড়ুয়া বাবু, শৈশব বড়ুয়া সাগর, অনিক বড়ুয়া, রিমন বড়ুয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন এবং সব শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট