1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

রাউজান নোয়াপাড়ায় মাহফিল ও শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  • সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৮ পঠিত

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)-এর মহান পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ও শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠান মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আরফাত ইসলাম ও কমিটির ব্যবস্থাপনায় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরণদ্বীপ হারবাংগীরি দরবার শরীফের আওলাদেপাক শাহজাদা সৈয়দ রহমান মিয়া শাহ হারবাংগীরি মাইজভান্ডারী ( ম: জি : আ:)। প্রধান বক্তা ছিলেন দিঘীনালা মডেল মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মামুন নূরী। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালীস্থ দরবারে রহমানিয়ার শেখ নজর মোহাম্মদ মঞ্জিলের শাহজাদা শেখ আহমদ নূর ছিদ্দিকী আজাদ হানফী মাইজভান্ডারী, শায়ের মাওলানা মোহাম্মদ মাসূদ পারভেজ, লেখক তাহের মোহাম্মদ রিশাদ, সংগঠক হাফেজ মাওলানা খালেদ রিশাদ, মাওলানা মোহাম্মদ জাকের হোসেন কাদেরী, রাউজান গ জোনের সমন্বয়কারী টিটন বৈদ্য, সমাজসেবক নূর আহমদ শাহ মাইজভান্ডারী, সাংবাদিক আল সিরাজ ভান্ডারী, মাওলানা মোহাম্মদ আলমগীর প্রমুখ।

সংগঠনের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় ও উপদেষ্ঠা মোহাম্মদ জেবর মুল্লুকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন মুহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা এস এম আইয়ুব বদরী, বিশ্ববন্ধন এর ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ, মোহাম্মদ গোলাম মোস্তফা শেখ, মোহাম্মদ তারেক, হারাধন মহাজন বুলু, প্রচার সম্পাদক অজ্ঞন দাশ, মোহাম্মদ এসকান্দর, মোহাম্মদ মুছা, মোহাম্মদ আজিম, মোহাম্মদ আহাদ, সঞ্জীব বড়ুয়া, মোহসম্মদ এমরান, কাঞ্চন দে, জহির আহমদ, মোহাম্মদ সেন্টু, সাধন শীল, মোহাম্মদ শফি, আবদুল রাহাত, সৈয়দ মোহাম্মদ তাওরাত, জুনায়েদ হোসেন কাদেরী, মোহাম্মদ হোসেন ,নুরুল আলম ইয়াছিন, মুস্তাকিম রহমান আসিফ প্রমুখ।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট