1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

রাঙামাটি পাবলিক কলেজের জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।

  • সময় শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩৪৫ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ, রাঙ্গামাটি প্রতিনিধিঃ

স্থানীয়সুত্রে জানা যায় রাঙ্গামাটি সদরস্থ ৫নং ওয়ার্ড আসামবস্তি এলাকার পাবলিক কলেজের বন্দোবস্তকৃত জায়গার পশ্চিম দিকে হর্টিকালচারের মাশরুম উন্নয়ন কেন্দ্রের পূর্ব দিকে ওয়াল ঘেঁষে অবৈধ ভাবে কলেজের জায়গায় গাছ কেটে তৈরি করছে রাস্তাঘাট।

এতে কলেজের নিরাপত্তার ঝুঁকি বাড়তে পারে বলছেন সচেতন মহল।
গুরুত্বপূর্ণ জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি দখলদার চক্রের বিরুদ্ধে। কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর অভিযোগ—এই দখল কার্যক্রম কোনো নিছক অনধিকার প্রবেশ নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ভূমি দখলের চেষ্টার অংশ।

ঘটনার সূত্রপাত, কলেজের পাশের হর্টিকালচারের মাশরুম উন্নয়ন কেন্দ্রের একটি রাস্তা ব্যবহার করে আসছিল দখলদার গোষ্ঠী।
সম্প্রতি ওই এলাকায় চুরির ঘটনা ঘটলে হর্টিকালচার কতৃপক্ষ নিরাপত্তার স্বার্থে রাস্তা বন্ধ করে দেয়।
এতে চাপে পড়ে যায় দখলদার’রা।
এরপরই তারা ফায়দা লোটার সুযোগ খোঁজে, একপর্যায়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কলেজ বন্ধের সময়
সেই সুযোগে কলেজের জমিতে অনধিকার প্রবেশ করে সেখানে গাছ কেটে রাস্তা নির্মাণ শুরু করেন তারা।
এই দখলপ্রয়াস ঠেকাতে গিয়ে চড়াও হওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন কলেজ কর্তৃপক্ষ।
বলছেন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বন্দোবস্তকৃত
জমির সীমানা নির্ধারনী কাঁটাতারের বেড়া দিতে গেলে দখলদাররা উল্টো আমাদের উপর চড়াও হয়ে তেড়ে আসে এবং হুমকি-ধমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
গত মঙ্গলবার
(২৯ এপ্রিল)২৫ খ্রিঃ এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ নাগরিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা বলছেন,
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জমি এভাবে দিনের আলোয় দখল হয়ে গেলে, তা ভবিষ্যতে জেলার অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে।

কলেজ কতৃপক্ষ জানান, “আমরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট