1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

রাঙ্গামাটিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা প্রশাসকের বিশেষ সভা।

  • সময় রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৩৬ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ, রাঙ্গামাটি প্রতিনিধিঃ

আজ সকাল ১১ঃ০০ ঘটিকার সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় জেলা প্রশাসক
মোহাম্মদ হাবিব উল্ল্যাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহমুদ খান, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা সহ শহরের বনরূপা, রিজার্ভবাজার, তবলছড়ি সহ বিভিন্ন বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ বলেন, আসন্ন মাহে রমজান উপলক্ষে সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যে যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
এছাড়াও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিসহ সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট