1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির সভাপতি পদে বিজয়ী সাইফুল ইসলাম শাকিল’কে সংবর্ধনা

  • সময় সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩০০ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ, রাঙ্গামাটি প্রতিনিধিঃ

শনিবার (২৪ মে)২৫খ্রিঃ রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়, ভোট গ্রহণের মাধ্যমে সভাপতি পদে বিপুল সংখ্যক ভোট পেয়ে, সভাপতি পদে নির্বাচিত হয়েছেন,বরাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, রাঙ্গামাটি শহরের পরিচিত মুখ, সাইফুল ইসলাম শাকিল।

এই উপলক্ষে রবিবার ২৫ মে, সন্ধ্যা ৭ঃ০০ ঘটিকার সময় রাঙ্গামাটি জেলা জাসাসের পক্ষ থেকে সাইফুল ইসলাম শাকিল কে ফুলেল শুভেচ্ছা জানাতে রাঙ্গামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা জাসাসের সাধারণ সম্পাদক পঠন চাকমা’র সঞ্চালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস জেলা শাখার সভাপতি কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – জাসাস জেলা শাখার সিনিয়র সহ সভাপতিঃ মহিউদ্দিন।সিনিয়র যুগ্ম সম্পাদকবআমিনুল ইসলাম খোকন। জাসাস জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান রেজা। জেলা জাসাসের সদস্য, রোমেল চাকমা। সাধারণ
প্রধান অতিথির চেয়ার অলংকৃত করেন, অনুষ্ঠানের মধ্যমনি সাইফুল ইসলাম শাকিল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাসাস পৌর শাখার সভাপতি শহিদুল ইসলাম ভুট্টু। থানা শাখার সভাপতি অধিরাম চাকমা। পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহেল।বথানা জাসাসের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ফয়সাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসাস থানা শাখার সিনিয়র সহ সভাপতি ওয়াসিম নূর। জাসাস পৌর শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার ও পৌর শাখার যুগ্ম সম্পাদক মোঃ খোকন সহ জাসাসের জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
বক্তারা বলেন আগামীতে চট্টগ্রাম রাঙ্গামাটি চলাচলে এখন আধুনিকতার ছোঁয়া পাবে বলে তারা বিশ্বাস রাখেন, নবনির্বাচিত সভাপতি শাকিল একজন পরিচ্ছন্ন জননেতা এবং রুচিশীল মানসিকতার প্রভাবে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে চলাচল পরিবর্তন হবে, নিয়মশৃঙ্খলা ফিরে আসবে বন্ধ হবে অনিয়ম।
এসময় সাইফুল ইসলাম শাকিল বলেন – আমি শুধু রাজনীতিবিদ নই, রাজনৈতিক প্রাঙ্গণের বাইরে আমার আশেপাশে যারা সাধারণ মানুষ তারাও আমার ভাই বন্ধু গুণিজন, সকলের সুবিধার্থে যা করা প্রয়োজন সাধ্যের মধ্যে যা থাকবে সেটাই যেন বাস্তবায়ন করতে পারি,সেই চেষ্টা করে যাব ইনশাল্লাহ। মান উন্নয়ন ও যাত্রী সেবা যেন জনবান্ধব হয় এটাই আমার লক্ষ্য।
তিনি আরও বলেন, এবার আমি চট্টগ্রাম -রাঙ্গামাটি মটর মালিক সমিতির, সভাপতি পদে নির্বাচনে জয়ী হয়েছি শুধু সভাপতি হিসেবে নয়, আমি মনে করি, আমার আরেকটা নতুন পরিবার পেয়েছি। এই সমিতির সাথে সম্পৃক্ত সকলেই আমার পরিবারের সদস্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট