1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

রাতের আঁধারে ডাকাতের হানা, বোয়ালখালীতে লুট নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার

  • সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২০৪ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে এক প্রবাসীর পাকা ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণের গয়না লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে আকলিয়া গ্রামের ডিপটিউবওয়েলের পাশে রিটন মেম্বারের নতুন বাড়িতে সংঘটিত হয়েছে ভয়াবহ এ ডাকাতির ঘটনা।

ভুক্তভোগী পরিবার জানায়, সৌদি প্রবাসী শাহাদাত হোসেনের স্ত্রী তানজিনা আক্তার তুহিন ও তাদের তিন সন্তান ওই সময় বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ করে ৬ থেকে ৭ জনের একদল অস্ত্রধারী ডাকাত কাঠের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। দেশীয় অস্ত্র, লোহার রড, ছুরি ও খন্তা দিয়ে ভয় দেখিয়ে তারা আলমারির চাবি আদায় করে নেয়। এরপর পরিবারের সদস্যদের হাত বেঁধে ওয়াশরুমে আটকে রেখে ঘরে তল্লাশি চালায় এবং তছনছ করে ঘরে থাকা সকল জিনিসপত্র।

ডাকাতরা ঘরের আলমারি ও ওয়ারড্রোব ভেঙে ভেতরে থাকা প্রায় ২ লাখ টাকা এবং আনুমানিক ২৫-৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। একইসঙ্গে তারা একটি নোকিয়া বাটন ফোন ও সিমকার্ডও নিয়ে যায়।

তানজিনা আক্তার তুহিন জানান, “ডাকাত দল চলে যাওয়ার সময় হুমকি দেয়, যদি কাউকে জানানো হয় বা মামলা করা হয়, তাহলে প্রাণে মেরে ফেলা হবে।” ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা ওয়াশরুম থেকে দরজা ভেঙে কষ্ট করে বের হয়ে আসে।

ডাকাত দলের সদস্যদের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, কারো পরনে ছিল শুধু লুঙ্গি, আরেকজনের লুঙ্গি ও লাল চেক শার্ট, একজনের গায়ে ছিল কালো টি-শার্ট ও কালো ট্রাউজার এবং তার বাম বাহুতে ছিল একটি সাপের ট্যাটু। অপর একজনের মুখে ছিল মাস্ক এবং পরনে কালো প্যান্ট ও টি-শার্ট।

ঘটনার খবর পেয়ে সকালে স্থানীয় ইউপি সদস্য বাপ্পা ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, “ঘটনাস্থলে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছি। ডাকাত দলের সংখ্যা ছিল ৬ থেকে ৭ জন। তারা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল ইসলাম জানান, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট