1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার

রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি

  • সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাতের বেলায় সন্তান ও স্বজনেরা অপ্রয়োজনে বাইরে থাকছে কি না, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাকপুরা ইউনিয়নে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

ওসি মোজাফফর হোসেন বলেন, ‘রাত ১২টার পর রাস্তায় কে ঘোরে—এমন প্রশ্ন অনেকেই করেন। আসলে আপনার ভাতিজা, ভাই কিংবা ভাগিনাও হয়তো বাইরে থাকে। তাই সন্তান ও স্বজনেরা যেন অপ্রয়োজনে রাতে বাইরে না থাকে, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে।’

মাদকসেবী ও মাদক বিক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকের সভা থেকে আপনাদের বার্তা—আজ থেকে ভালো হয়ে যান। মাদকসেবনের কারণে শুধু পরিবারের কাছে নয়, সমাজের মানুষ ও গ্রামের মানুষের কাছেও অপমানিত ও লাঞ্ছিত হতে হবে। একসময় মাদকাসক্তি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।’

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শাকপুরা ইউনিয়নে এ সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল-প্রতিষ্ঠান ও প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসূচিতে স্থানীয়দের পাশাপাশি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বিএনপি নেতা সরোয়ার আলমগীর, হাজী পেয়ার মোহাম্মদ, জাহাঙ্গীর কবির চৌধুরী, এস এম রবিউল হাসান ইকবাল, যুবদল নেতা মো. শরীফ ও মো. সিরাজ, স্বেচ্ছাসেবক দল নেতা এস এম মতিউর রহমান রাসেল, শ্রমিকদলের আবদুস সাত্তার এবং মৎস্যজীবী দলের মো. জাহেদ ও হাজী মো. খোরশেদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া হাজী আবদুল্লাহ, আবুল কালাম সওদাগর, মো. শাহেদ, মো. সিরাজ, মোহরম আলী, মো. জসিম, জাহেদ হোসেন, কাজী আবদুল খালেক, লতিফ, মানিক, হাসান ও সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম, এসআই মো. আলী আকবর ও এএসআই মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট