1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় কালুরঘাট ফেরিঘাটে নদীতে পড়ে ডুবে গেছে ট্রাক, প্রাণে বাঁচলেন চালক বাঁশখালীতে মাকে হত্যা: র‍্যাব-৭ ও র‍্যাব-১৫-এর যৌথ অভিযানে ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন। ভূঁয়া কাগজে বন্দর থেকে বের করা কন্টেইনার উদ্ধার, জড়িতদের ধরতে তদন্ত কমিটি এপেক্স বাংলাদেশের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন। এম. এ. হাশেম রাজুর ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময় ও সেমিনার অনুষ্ঠিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বোয়ালখালীতে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু, দিশেহারা পরিবার রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু

রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময়

  • সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩২ পঠিত

 

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার দূতাবাস-এর ফার্স্ট সেক্রেটারী এনাস্টিয়া নেমোভার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পবিত্র ঈদ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। এ সময় নারী ও শিশু অধিকার, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এই আলোচনায় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও সোমালিয়া দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আসিফ এস মিজান, প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, আসমা শহীদ, মোঃ মনির হাসান, মোঃ ফরিদ গাজী, আব্দুল লতিফ আহমদ, নাসিমা গাজী, মেহেজাবীন ইভা প্রমুখ।

ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিনিধিদল জানায়, তারা দেশের নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ ধরনের আন্তর্জাতিক সৌজন্য সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং মানবিক উদ্যোগকে আরও বেগবান করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রাশিয়ার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারীও ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট