1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার আমরা কি সত্যিই আমাদের ঘরে থাকি? -মুনিরা ইউসুফ মেমী পানিতে ডুবে মৃত্যু কারও কাম্য নয় -লায়ন মোঃ আবু ছালেহ্ রেমিট্যান্সের প্রশংসা দেশের অর্থনীতির নীরব নায়ক প্রবাসীরা আজ কতটা নিরাপদ? মোস্তানছিরুল হক চৌধুরী এডভোকেট এ এম মোয়াজ্জেম হোসেন: সমাজ পরিবর্তনের এক কৃতি পুরুষ। মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পটিয়া পৌরসভায় ১০০০ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন। বিশ্ব রক্তদাতা দিবসে মানবতার বন্ধন পটিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় ধরনের রদবদল চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত দাওয়াতে খায়র ইজতিমা সম্পন্ন ভারত আর বাংলাদেশের আকাশ, মাটি এক না; এটা ১৯৪৭ সালে ফয়সালা হয়ে গেছে: নাহিদ ইসলাম

রেহাই পেলনা মৃত হাতি- রাতের আঁধারে দেহে দুর্বৃত্তদের থাবা উধাও পা, শুঁড় ও দাত

  • সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১১৬ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ, রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির লংগদু উপজেলায় দীর্ঘ চিকিৎসার পর মারা যাওয়া বন্য হাতিটির দেহও শেষ পর্যন্ত রক্ষা পেল না।
মৃত্যুর এক রাত না পোহাতেই দুর্বৃত্তরা হাতিটির একটি পা (রান), শুঁড় ও দাঁত কেটে নিয়ে যায় ।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার(২৬ এপ্রিল) ২৬ খ্রিঃ
সকালে লোকালয় সংলগ্ন এলাকায় মারা যায় প্রায় ৬০ বছর বয়সী হাতিটি। বন বিভাগ দাফনের প্রস্তুতি নেওয়ার আগেই রাতের আঁধারে এ ঘটনা ঘটে।
সকালে ঘটনাস্থলে গিয়ে হাতিটির দেহের গুরুত্বপূর্ণ অংশ কাটা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ঘটনার ধরন দেখে ধারণা করা হচ্ছে, এটি কোনো বন্যপ্রাণীর কাজ নয়,পরিকল্পিতভাবে মানুষের হাতেই এমন নৃশংসতা ঘটেছে।
এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গত রাতে স্ত্রী হাতিটি বনে ফিরে গেলে মৃতদেহটি একা পড়ে ছিল। এই সুযোগে গভীর রাতে দুর্বৃত্তরা হানা দিয়ে হাতিটির শুঁড় ও একটি পেছনের পা কেটে নিয়ে যায়। বন বিভাগের প্রহরী সকালে গিয়ে বিষয়টি দেখতে পান।

শরীফুল ইসলাম বলেন, একজন প্রহরীর পক্ষে শত শত মানুষকে সামলানো সম্ভব নয়। রাতে নিরাপত্তার কারণে প্রহরী ঘটনাস্থল ত্যাগ করলে দুর্বৃত্তরা এই সুযোগ নেয়। আমরা তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেব।

একদিকে জীবিত অবস্থায় বাঁচানো গেল না, অন্যদিকে মৃত্যুর পরও মিলল না সম্মান,লোভের কাছে আবারও হেরে গেল এক নিরীহ বন্যপ্রাণী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট