1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের দুইদিন ব্যাপী উৎসব সম্পন্ন

  • সময় বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৯০ পঠিত

 

অরুণ নাথ :

সারা বিশ্বে বাঙালি জাতির যে সংস্কৃতি ও ঐতিহ্য তা অনেক বৈচিত্রপূর্ণ! কিন্তু এই বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির মেলবন্ধনের ঐক্যে অনেক সময় বিভেদের চেষ্টা করা হয়েছে, কিন্তু সংস্কৃতি কর্মীরা তাদের নানা আয়োজন ও ঐকান্তিক প্রচেষ্টায় সেই বিভেদকে দূর করে বাঙালির সংস্কৃতিকে এক সূত্রে গেঁথে রেখেছে ” গতকাল লন্ডন বাংলা বইমেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের দুইদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের ৪ জুলাই প্রথম দিনের আয়োজনে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে উদ্বোধনী বক্তব্যে কথাগুলো বলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। উৎসবের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নয় আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। তিনি বলেন, ‘আমাদের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময় এক যুগান্তকারী ভূমিকা পালন করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। বর্তমান সরকার সংস্কৃতির উন্নয়ন ও পৃষ্ঠপোষকতায় যে পদক্ষেপগুলো হাতে নিয়েছে সেগুলো আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের সন্তানেরা একটি মানবিক ও সৃজনশীল বাংলাদেশ আমাদের উপহার দেবে। ” অনুষ্ঠানে অতিথির মধ্যে আরো ছিলেন সৃষ্টি বিশ্বময় কেন্দ্রীয় সম্পাদক অলক দাশগুপ্ত, সৃষ্টি বিশ্বময় কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক বাসুদেব ধর, সৃষ্টি বিশ্বময় চট্টগ্রাম অঞ্চলের সভাপতি নাট্য শিক্ষক মোস্তফা কামাল যাত্রা, সংস্কৃতি সংগঠক তাপস হোড়, সৃষ্টি বিশ্বময় নির্বাহী সদস্য মুহাম্মদ সাজিদুল হক, সভাপতিত্ব করেন লন্ডন বাংলা বই মেলা সাহিত্য সাংস্কৃতিক উৎসবের মুখ্য সমন্বয়ক গোলাম মোস্তফা। আলোচনা অনুষ্ঠানের পর বিশ্বব্যাপী অনলাইন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনন্যা সংগীত নিকেতনের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয়। একক পরিবেশনায় অংশগ্রহণ করেন সঙ্গীত শিল্পী আদিত্য বড়ুয়া, প্রাচী সেন, একক আবৃত্তি পরিবেশনায় দীপান্বিতা চৌধুরী,পিন্টু সাহা ও আমন্ত্রিত বিশিষ্ট আবৃত্তি শিল্পী ডক্টর মধুমিতা বসু, একক নৃত্যে অংশগ্রহণ করেন মেঘান্দ্রীলা ভট্টাচার্য, তনুকা দাস, পুতুল দে, ঐশীকা দাস, নীলাদ্রি এন্ড্রুশ্বেতা, দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করে সংগীত পরিষদ, অনন্যা সংগীত নিকেতন, বিবেকানন্দ সংগীত নিকেতন। উৎসবের ২য় দিন ৫ জুলাই শনিবার প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম। তিনি বলেন, “সংস্কৃতির যে স্রোত তা কখনো সীমারেখা দিয়ে বেঁধে রাখা যায় না, সেটি তার আপন মহিমায় দেশ থেকে দেশান্তরে আলো ছড়াতে থাকে”। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে ২য় দিনের আয়োজনে দলীয় ও একক পরিবেশনায় অংশগ্রহণ করে ত্রিবেণী সঙ্গীত একাডেমী, অদিতি সংগীত নিকেতন, দ্য একাডেমি অফ ক্লাসিক্যাল এন্ড ফোক ডান্স, রাফি তালুকদার। একক আবৃত্তি পরিবেশনায় ছিলেন ডক্টর মধুমিতা বসু ও ফারজানা এলি। বাইরে যখন তুমুল বৃষ্টি ও মিলনায়তন কানায় কানায় পূর্ণ ঠিক তখনই বিশিষ্ট সংগীতশিল্পী মানু মজুমদারের পরিবেশনা সবার হৃদয় ছুঁয়ে যায়, তিনি রবীন্দ্র- নজরুলের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে দুই দিনব্যাপী উৎসবের সমাপ্তি হয়। দুইদিনব্যাপী আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৃষ্টি বিশ্বময় চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক বাচিক শিল্পী দেবাশিস্ রুদ্র ও বাচিক শিল্পী রুনা চৌধুরী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট