1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসে দ্রুততম সময়ে মিলছে সেবা

  • সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৭৬ পঠিত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসে সেবা মিলছে দ্রুত ও বিড়ম্বনামুক্ত। সেবাগ্রহীতাদের নানাবিধ কাজে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্মচারীরা। যেকারণে সেবাগ্রহীতারা সেবা পাচ্ছেন দ্রুততম সময়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগাড়ায় নির্বাচন অফিসার হিসেবে আবদুল শুক্কুর যোগদানের পর থেকেই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সেবাগ্রহীতাদের আশানুরূপ সেবা দিয়ে আসছেন। নতুন ভোটার নিবন্ধন, স্থানান্তর, ভুল সংশোধনসহ নানা সেবায় এখন আর বিড়ম্বনা নেই বললেই চলে। একসময় নিয়মিত এসব কার্যক্রম বন্ধ থাকায় মানুষকে পড়তে হয়েছে বিড়ম্বনায়। আর এসব দিক মাথায় রেখেই আবদুল শুক্কুর কার্যক্রম পুরোদমে চালু করেছে।
লোহাগাড়ার বাসিন্দা শরীফুল ইসলাম নামের এক সেবাগ্রহীতা বলেন, গত কিছুদিন আগে নতুন ভোটার হতে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সম্পূর্ণ বিড়ম্বনামুক্ত ভাবে সেবা পেয়েছি। নির্বাচন অফিসের কার্যক্রমে অনেক সন্তুষ্ট আমি। সম্পের্কে
এরই ধারাবাহিকতায় লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নে নতুন ভোটার নিবন্ধন, প্রবাসীদের ভোটারকরণ, স্থানান্তর, ভুল সংশোধনসহ সব কাজের সেবা দিতে সেবাদান কার্যক্রম চলমান রয়েছে। যার মধ্যে জাতীয় পরিচয়পত্রের সংশোধনের কার্যক্রম চলমান আছে। সংশোধনের ধরন অনুসারে ক ক্যাটাগরি লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসে, খ ক্যাটাগরি জেলা নির্বাচন অফিসার, গ ক্যাটাগরি আঞ্চলিক নির্বাচন অফিসার এবং ঘ ক্যাটাগরি মহাপরিচালক আগারগাঁও তে নিষ্পত্তি করা হয়। উপজেলা পর্যায়ে হারানো কার্ড, ভোটার স্থানান্তর এবং প্রবাসীদের ভোটার কার্যক্রম চলমান রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে লোহাগাড়ার নির্বাচন অফিসার আবদুস শুক্কুর বলেন, মানুষ জরুরি কাজেই নতুন ভোটার কিংবা এনআইডি সংশোধন করতে গিয়ে যাতে হয়রানির মধ্যে না পড়েন সেই লক্ষ্যে নিজে উদ্যোগী হয়ে কাজ করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট