1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবাধিকার সুরক্ষায় কাজ করছেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচ্ছন্নতা অভিযান। ফটিকছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ভূজপুর আস্সুফ্ফাহ মাদ্রাসার সাফল্য ডেঙ্গু-হামের বিস্তার: জনস্বাস্থ্য সংকটে রাষ্ট্রের প্রস্তুতি ও জনগণের ভূমিকা মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের অঙ্গীকার বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন জাতীয় সাংবাদিক সংস্থা (জে,এস,এস,) চট্টগ্রাম মহানগরীর প্রথম সভা অনুষ্ঠিত বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন। নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি খণ্ডিত মরদেহ

লোহাগাড়ায় ওয়াহিদ কর্পোরেশনের বিক্রয়-বিপণন ও মিলন মেলা সম্পন্ন

  • সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৬৭৭ পঠিত

নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য রড সিমেন্ট বিক্রয়কারী প্রতিষ্ঠান ওয়াহিদ কর্পোরেশনের বিক্রয়-বিপনন সেবা উপলক্ষে মেজবান ও মিলনমেলা গতকাল ২৩অক্টোবর ২০২১ শনিবার সম্পন্ন হয়েছে । এ উৎসবে নির্মাণ শিল্পের সাথে জড়িত প্রায় দেড় হাজার মানুষ অংশ গ্রহন করেন।

মেজবানের প্রথমপর্বের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার( ডিজিএম) আব্দুর রহিম। সাংবাদিক কাইসার হামিদের সঞ্চালনায় ও ওয়াহিদ কর্পোরেশন এর স্বত্বাধিকারী লায়ন আখতারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের সহকারী জেনারেল ম্যানেজার শরিফ আহমেদ চৌধুরী,গোল্ডেন ইস্পাতের সহকারী জেনারেল ম্যানেজার জয়নাল আবেদিন চৌধুরী,চট্টগ্রামস্থ ফেয়ার ডিলের স্বত্বাধিকারী সাহাব উদ্দিন লিটন,আবুল খায়ের ষ্টিলের রিজিওনাল ম্যানেজার শাহজাদা আরমান। লামা উপজেলার সরই ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইদ্রিস,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান, সদস্য নুরুল আলম জিকু প্রমুখ।

মেজবান ও মিলন মেলায় অংশগ্রহণকারী নির্মাণ শিল্পের সাথে জড়িত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও ওয়াহিদ কর্পোরেশন এর স্বত্বাধিকারী লায়ন আখতারুজ্জামান চৌধুরী। মেজবানের ২য় পর্বে র‍্যাপেল ড্র’র মাধ্যমে বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট