1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ বন্যাদুর্গত মানুষের মাঝে এমএসকে ফাউন্ডেশনের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ফটিকছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ করেন উপজেলা প্রশাসন। পটিয়ার ভাটিখাইন-ছনহরা কাঠের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ঝুঁকিতে এলাকাবাসীর জীবন। পটিয়া পৌরসভায় গভীর রাতে রান্না করা খাবার নিয়ে পানিবন্দি মানুষের পাশে নুরুল আলম সওদাগর দেনমোহর: ধর্মীয় বিধান থেকে আইনি সুরক্ষা, তবু কেন বঞ্চিত নারী? পটিয়া পৌরসভায় ছিনতাই অপরাধ বৃদ্ধি, আতঙ্কে এলাকাবাসী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী ব‌্যা‌রিস্টার মহিবুল হাসান চৌধুরী নোফেল এর সাথে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন শুভেচ্ছা

  • সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৪৬ পঠিত

সিলেট প্রতি‌নি‌ধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী ব‌্যা‌রিস্টার মহিবুল হাসান চৌধুরী ম‌হোদয়ের সা‌থে সিলেট সার্কিট হাউজে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন এর নেতৃবৃন্দ‌ের সাথে এক সৌজন‌্য স্বাক্ষাতে মিলিত ও ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সৌজন্যে সাক্ষাতে মাননীয় শিক্ষা মন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী বলেন, দু’টি পাতার একটি কুঁড়ির হযরত শাহজালাল (রাঃ) পুণ্যভুমি সিলেটের সাথে বানিজ্যিক রাজধানী, বার আউলিয়ার পুণ্যভুমি চট্টগ্রামের কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি এবং মানুষের আন্তরিকতার যথেষ্ট মিলবন্ধন রয়েছে। কারণ এক সময় সিলেট চট্টগ্রাম বিভাগের মধ্যে ছিল প্রয়োজনের তাগিদে চট্টগ্রাম থেকে সিলেট বিভাগ আলাদা হলেও সিলেট-চট্টগ্রাম’র সেই সেতুবন্ধন এখনো অক্ষুণ্ণ রয়েছে।
আজ আমাদের খুবই আনন্দ লাগছে সিলেটের মাটিতে এসে দেখতে পেলাম মানবতার সেবাই নিবেদিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন সিলেট- চট্টগ্রামের মধ্যে সেই সেতুবন্ধন, সৌভ্রাতৃত্ব, মিলবন্ধন অক্ষুন্ন রেখেছেন জেনে খুবই আনন্দিত হলাম। এসময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রী মহোদয়দের মানবিক ফাউন্ডেশনের আদর্শ, উদ্দেশ্যে ও লক্ষ্য তু্লে ধরেন এবং মানবিক কাজে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।

উক্ত সৌজন্যে সাক্ষাতে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া, দিলু বড়ুয়া, ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, মহিবুর রহমান একাডেমির সিনিয়র শিক্ষক রাসেল, ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক শাহীন আহমেদ, মৃনাল কান্তি দাস, আব্দুল আলিম আলম, রমা দত্ত, সদস্য হাদিউল ইসলাম শাহারিয়ার,সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট