
ক্রিস্টাল ভিশন সলিউশনস -এর চেয়ারম্যান জনাব ফরহাদ হোসেন-এর প্রিয় মাতা মোছাম্মৎ রোকেয়া বেগম রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন পুত্র এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকাল ১০টায় নামাজে জানাজা শেষে ফরিদপুর পূর্ব ভাষানচর, মন্ডল ডাঙ্গী পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
Leave a Reply