1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সেবা, সুনাগরিকত্ব ও ভ্রাতৃত্বের ৯৫ বছর: এপেক্সের মানবিক যাত্রা -সৈয়দ মিয়া হাসান বাঘাইছড়িতে এতিম ও হাফেজদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ হলো খাদ্যসামগ্রী Pnews Online television chanel এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল সম্পন্ন। অপরাধ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুরে প্রশাসনের কড়া অভিযান, নজরদারিতে আকাশপথও আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা “আধুনিক সংবাদ”-এর দ্বিতীয় বর্ষ উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : এডব্লিউসিআরএফ মহাসচিব মোহাম্মদ আলী বৃহত্তর নোয়াখালী সমিতি চট্টগ্রামে ইফতার মহফিল সম্পন্ন। দক্ষিন চট্টগ্রামে মোটরসাইকেলে তেল নিতে দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালকরা। পটিয়ায় ঈদ কেনাকাটায় মানুষের উপচে পড়া ভিড়।

সত্যিকারের শিক্ষিত প্রজন্ম তৈরীতে অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়ার মতো ব্যক্তিত্বদের রচনাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

  • সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৫ পঠিত

সত্যিকারের শিক্ষিত প্রজন্ম তৈরীতে অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়ার মতো ব্যক্তিত্বদের রচনাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে
‘অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়া-রচনাসংগ্রহ’ গ্রন্থের মোড়ক উন্মোচনে আলোচকদের অভিমত

অরুণ নাথ : বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সন্ধ্যায়, সফল শিক্ষাবীদ, সংগীত রসগ্রাহী, কবি, প্রাবন্ধিক, অনুবাদক অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়া মহোদয়ের সংগ্রহকৃত লেখার সমন্বয়ে ‘অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়া-রচনাসংগ্রহ’ গ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব এর আয়োজন করে সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ। উৎসবে আলোচকবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। একাধারে এতগুলো বিষয়ে পারদর্শী তপনজ্যোতি বড়ুয়ার মতো ব্যক্তিত্বের বড় অভাব প্রকটিত হয়ে উঠছে বর্তমান সমাজে। যাঁদের ছোঁয়ায় নতুন প্রজন্ম আলোকিত হয়ে ওঠার সুযোগ পেত, তপনজ্যোতি বড়ুয়া সেইরকমেরই একজন বিরলপ্রজ ব্যক্তিত্ব ছিলেন। রাজশ্রী বিশ্বাসের পরিচালনায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শাস্ত্রীয় সংগীত ও কথা মালার আয়োজন করা হয়েছিল। এতে সদারঙ্গ এর শিক্ষার্থী সদস্যদের ইমন রাগে সমবেত কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত পরিবেনার মধ্য দিয়ে উৎসবের সুচনা করা হয়। এরপর স্বাগত জানান সদারঙ্গ এর সম্পাদক সমীর চক্রবর্ত্তী। মুলপর্বে নব প্রকাশিত ‘অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়া-রচনাসংগ্রহ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রফেসর ড.মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, কবি ও অনুবাদক আলম খোরশেদ, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি ও অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, কবি ও নাট্যজন সঞ্জীব বড়ুয়া ।
মোড়ক উন্মোচন পর্বের পর কথামালায় যুক্ত হন যথাক্রমে প্রকৌশলী রূপক সেন, রুচিরা বড়ুয়া, কবি ও অনুবাদক আলম খোরশেদ, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি ও অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, কবি ও নাট্যজন সঞ্জীব বড়ুয়া, কবি সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী, লেখক অধ্যক্ষ শিমুল বড়ুয়া, সংগঠক সাথীপ্রীয় বড়ুয়া, সাংস্কৃতিক সংগঠক, অনুপ সাহা প্রমুখ।
শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন স্বস্তিকা দাশগুপ্ত হৈমী, অর্পিতা দেবী দোলা, ফাল্গুনী বড়ুয়া অলি, প্রমিত বড়ুয়া। সহযোগী শিল্পী ছিলেন তবলায় রাজিব চক্রবর্তী, তানপুরায় রুচিরা বড়ুয়া ও এনায়েত উল্লাহ সানি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট