1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

সদরঘাটে মধ্যরাতে গোলাগুলি, কিশোরসহ আহত ৪

  • সময় বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৬৩ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর সদরঘাটে মধ্যরাতে গোলাগুলির ঘটনায় এক কিশোর গুলিবিদ্ধসহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাত আনুমানিক ২টার সময় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— সাইফুল (২০), নুরুদ্দিন (২৪), আরমান (২৫) এবং গুলিবিদ্ধ কিশোর রিয়াদ হাসান (১৫)।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ রিয়াদের অবস্থা আশঙ্কাজনক।

মূলত, সদরঘাট মহব্বত গলি পুরাতন কাস্টম পূর্ব মাদারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এলাকায় পূর্ব শত্রুতার দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে সূত্র জানিয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, আমাদের অভিযান চলমান রয়েছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দেওয়া হয়নি। তারা মামলা করলে আমরা মামলা নিব। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো গ্রেপ্তার বা মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট