1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ ছোট ভাই আহত।

  • সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪১৪ পঠিত

মোঃ কায়সার, চট্টগ্রাম প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ার পিঞ্জরী ইউনিয়নের বহলতলী গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছোট ভাই মো. শরিফুল ইসলাম গুরুতর আহত হয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতেলে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের কাছে শরিফুল ইসলাম অভিযোগ করেন, “২০০৪ সাল থেকে আমার বড় ভাই মজিবর শেখ আমার মৎস্য ঘেরের মাঝ দিয়ে মাঝেমধ্যে মাছ ছাড়তেন। এতদিন মুরব্বিরা কিছু না বলায় তিনি তা করে আসছিলেন। তবে গতবার এলাকাবাসীর সালিশে ওই জমি আমার বলে রায় দেওয়া হয় এবং ২০২৫ সালে মাছ ছাড়ার অনুমতি আমি পাই।”

তিনি আরও জানান, “আমি মাছ ছাড়তে গেলে আমার বড় ভাই মজিবর শেখ ও তার ছেলেরা টুটুল শেখ, সজীব শেখ, শাওন শেখ ও নয়ন শেখ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং রামদা দিয়ে কুপিয়ে আহত করে। বর্তমানে আমি অনিশ্চয়তায় ভুগছি, আমার জীবন হুমকির মুখে। আমি একটু সুস্থ হলেই মামলার প্রস্তুতি নেব।”

এদিকে এলাকায় এই ঘটনার পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত থানায় আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট