1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল, সম্পাদক তারেক।

  • সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ২১১ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন (এসইউজে) এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে গ্লোবাল টিভি ও দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে সভাপতি এবং দৈনিক মানবজমিন প্রতিনিধি তারেকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি: নুরুল ইসলাম (দৈনিক দিনকাল)সহ-সভাপতি: সৈয়দ জুনাঈদ মোঃ হাবিবউল্লাহ (দৈনিক ইনকিলাব)।
যুগ্ম সম্পাদক: মোঃ হোছাইন (দৈনিক ইনফো বাংলা)সাংগঠনিক সম্পাদক, সাইফুদ্দীন (বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন)।অর্থ সম্পাদক, জিয়াবুল হক (দৈনিক জনকণ্ঠ)।
প্রচার সম্পাদক,আবদুল্লাহ আল মারুফ (বিজয় টিভি ও দৈনিক ভোরের ডাক)।
দপ্তর সম্পাদক: মিনহাজ বাঙ্গালী (দৈনিক কালবেলা ও শাহ আমানত)।

কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আরিফুর রহমান আফজালী (দৈনিক দেশের কণ্ঠ। ইকবাল মুন্না (দৈনিক পূর্বকোণ)আবুল কালাম আজাদ (মোহনা টিভি) সারওয়ার কামাল (সি-প্লাস টিভি)আরিফুল ইসলাম (দৈনিক খবরের কাগজ ও দ্য ডেইলি ক্যাম্পাস) এবং রনি কান্তি দেব (চ্যানেল এস)।

উল্লেখ্য, গত ১ মার্চ সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের ৯০ দিন মেয়াদী একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা সাপেক্ষে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাতকানিয়ায় বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতা নিশ্চিত করতে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট