1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বিজয় দিবস উদ্যাপন

  • সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৬ পঠিত

 

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আবৃত্তি ও হাওয়াইন গিটারে বিজয়ের গানের সুর সহ নানা আয়োজনের মধ্য দিয়ে গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর চেরাগী পাহাড়স্থ বৈঠকখানা কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়। একই মঞ্চে চারজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। বীর মুক্তিযোদ্ধা ও গবেষক ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা মো: আমান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আবু রায়হান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। এইসময় আরও বক্তব্য রাখেন সাবেক অডিট কর্মকর্তা ফেরদৌস খান, লেখক ও প্রাবন্ধিক নেছার আহমেদ খান, বিজয় ’৭১ এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা: আর কে রুবেল, সাউন্ড টাচ এর কর্ণধার ইলিয়াস ইলু, মোরশেদ আলম, মো: ইমরান, মনজুর আলম, কবি আসিফ ইকবাল, সমীর পাল এম ডি এইচ রাজু প্রমুখ। দিলরুবা খানম ছুটি ও আবছার উদ্দিন অলির পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠ করা হয়। শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গের জন্য মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মওলানা শাহ ফাইজুল কাবির বদরী। আবৃত্তি পাঠ করেন বিশিষ্ট আবৃত্তিকার নোয়াখালী জেলা খাদ্য কর্মকর্তা হাসান জাহাঙ্গীর ও বিশিষ্ট বাচিক শিল্পী সোমা মুৎসুদ্দি। হাওয়াইন গিটারে বিজয় গানের সুর তুলেন বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী মদন মোহন ঘোষ। বক্তারা বলেন মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ গৌরব ও অহংকারের প্রতীক। ১৯৭১ সালে লাখো সূর্য সন্তান শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের শুধু একটি ভূখন্ড নয়, দিয়েছে আত্মপরিচয়, মর্যাদা ও আত্মবিশ্বাস। বিজয়ের চেতনা ধারণের অর্থ শুধু উৎসব পালন নয়, বরং মুক্তিযুদ্ধের আদর্শকে হৃদয়ে লালন করে সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধের মাধ্যমে জাতি গঠনে আত্মনিয়োগ করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট