1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

সালাউদ্দিনকে ‘গডফাদার’ ডাকায় উত্তাল কক্সবাজার, এনসিপির সমাবেশে ভাঙচুর

  • সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৯৫ পঠিত

 

‎মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

‎কক্সবাজারে এনসিপির সমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে ‘গডফাদার’ বলে নাসির উদ্দীন পাটোয়ারী। এ ঘটনায় নিয়ে জেলা বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে আয়োজিত এক সমাবেশে নাসিরউদ্দীন পাটোয়ারী এ কথা বলার পর ভাঙচুর শুরু করে জেলা বিএনপি। এরপর বিক্ষোভ মিছিল শুরু করে তারা।

‎পাটোয়ারী বলেন, ‘আগে শামীম ওসমান ছিল নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে।’ এভাবেই বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী।

‎তিনি বলেন, ‘ঘের দখল করছে, মানুষের জমি দখল করছে, চাঁদাবাজি করছে। আবার শুনি সে নাকি সংস্কার বোঝে না! কক্সবাজারের জনতা সংস্কারবিরোধী কাউকে মেনে নেবে না। যারা পিআর (পাবলিক রিলেশনস) বোঝে না, রাজপথেই তাদের ঠেকিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।’

‎পাটোয়ারীর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিকেল ৪টার পরেই জেলা বিএনপি কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল শুরু করেছে। এদিকে চকরিয়ায় এনসিপির সমাবেশস্থলে হামলা চালিয়েছে বিএনপি। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট