1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

সিএমপি কমিশনারের সভাপতিত্বে আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

  • সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ পঠিত

মোঃ শহিদুল ইসলাম

বিশেষ সংবাদদাতাঃ

দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর নির্বাহী কমিটির সভা গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, বিপিএম।

সভার শুরুতে গত নির্বাহী কমিটির সভার কার্যবিবরণী পাঠ করা হয় এবং গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এরপর আলোচ্যসূচির অংশ হিসেবে উপস্থাপন করা হয়—বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি, নির্বাহী কমিটির বার্ষিক প্রতিবেদন, বার্ষিক অডিট রিপোর্ট, নতুন অর্থবছরের বাজেট অনুমোদন, অডিটর নিয়োগ ও সম্মানী নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়।

সভায় বিশেষভাবে আলোচনায় উঠে আসে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী ফজলে রহিম চৌধুরীর আর্থিক সহায়তায় আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর অধীনে কেন্দ্রীয় আঞ্জুমানের মডেলে একটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব। সদস্যরা উদ্যোগটিকে
সময়োপযোগী উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন—সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মালেক;সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত; উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত;এ ছাড়া সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আঞ্জুমান মুফিদুল ইসলামের নেতৃবৃন্দ।

সভা শেষে সংগঠনের চলমান মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে সকলে ঐকমত্য প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট