1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

সিলেটে মহান বিজয় দিবসে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ’র শীতবস্ত্র দান কর্মসূচি

  • সময় রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৮ পঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট’র উদ্যোগে যুব পরিষদ’র সভাপতি উৎফল বড়ুয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়ার সঞ্চালনায় “শীতবস্ত্র দান কর্মসূচি ” চট্টগ্রামের ঐতিহ্যবাহি ফটিকছড়ি উপজেলাধীন হাইদচকিয়া নিবাসী প্রয়াত অজিত বড়ুয়া ‘র স্মরণে তাঁরই সুযোগ্য সন্তান অরুপ বড়ুয়ার অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সিলেটের নবাবরোডস্থ আল-মদিনা ইন্টারন্যাশনাল স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এডভোকেট মঈন উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মোঃ তালেব, সিলেট- চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ’র সহ সভাপতি দিলু বড়ুয়া, অংশুপ্রু মারমা, পলাশ বড়ুয়া, সহ মহিলা সম্পাদিকা শেলু বড়ুয়া, শিমুল বড়ুয়া প্রমুখ।
“শীতার্ত মানুষের পাশে দাঁড়ান, মানবতায় হউক চির অম্লান” এ মহা মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, সিলেট জাতীয় জনক বঙ্গবন্ধু মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিলেটে শীতার্ত ৫০ পরিবারের মাঝে মানবতার উপহার বিতরণ হিসেবে শীতবস্ত্র দান কর্মসূচি সম্পন্ন করেন।

কর্মসূচি বাস্তবায়নে যৌথভাবে সহযোগিতায় ছিলেন দৈনিক ইনফো বাংলা সিলেট ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট