1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

সীতাকুণ্ডে নিখোঁজের তিন দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার

  • সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৪৩৪ পঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডে নিখোঁজের তিন দিন পর নয়ন নাথ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ।

বৃহস্পতিবার( ১৭ জুলাই ) সকাল সাড়ে ৯ টায় ৪নং মুরাদপুর ইউনিয়নের রহমতনগর নাথপাড়া হতে মরদেহটি উদ্ধার করা হয়।

নয়ন নাথ মুরাদপুর ইউনিয়ন ৬নং ওয়াডের কালাচাঁদের বাড়ির বাবুল নাথের ছেলে। তিনি সীতাকুণ্ড পৌর সদরের প্রীতি এন্টারপ্রাইজ নামের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা বলেন, সোমবার সকালে দোকানের উদ্দেশ্য বাড়িতে বের হয়। এর কিছুক্ষণ পর বিপদে পড়ার কথা বলে আত্মীয়স্বজনকে ফোন করে টাকা চাই।

একপর্যায়ে বাড়ি এসে তাঁর মায়ের কাছে থেকে কিছু টাকা নিয়ে চলে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি।

পরিবারের সদস্যরা বুধবার দিনভর আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি।

বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরের পাশে জঙ্গলে,একটি গাছে সঙ্গে নয়নের মরদেহ ঝুলতে দেখেন এক ব্যাক্তি তখন নয়নের পরিবারকে খবর দে, পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং থানায় খবর দেয় পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা বাবলু নাথ বলেন, মরদেহটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা ছিল। আশপাশে ঘন জঙ্গল থাকায় কারও চোখে পড়েনি। তাঁর শরীরে ফোসকা ও গভীর আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা টাকার জন্য তাঁকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে বলে ধারণা করছি।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট