1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

সীতাকুণ্ড খাসজমি উদ্ধার

  • সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৬৯ পঠিত

সীতাকুন্ড প্রতিনিধিঃ

সীতাকুণ্ড উপজেলার তুলাতলী মৌজার বিএস খতিয়ান নং-০১, বিএস দাগ নং-৪৯৪ এর আওতাধীন মোট ১১৩.৬৩ একর জমির মধ্যে অবৈধভাবে দখলকৃত সরকারি খাস জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সকাল ১১ টায় কোহিনূর শীপ ইয়ার্ডে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন।
এ সময় তিনি বলেন, তুলাতুলী মৌজার অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ২০/০৩/২৫ তারিখে ৭ (সাত) দিনের মধ্যে দখল ছাড়ার নির্দেশ দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবৈধ দখলদারদের নোটিশ প্রদান করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের পরও দখলদারগণ দখল না ছাড়ায় উচ্ছেদ অভিযানে খাস জমি উদ্ধার করা হয়। অভিযানে একটি ২ তলা বিল্ডিং, ১ তলা একটি বিল্ডিং, বৈদ্যুতিক সাবস্টেশন, বৈদ্যুতিক খুটি এবং কাটা তারের বেড়া অপসারণে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র‍্যাব, আনসার বাহিনী, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ সহায়তা করেছে। পুনরায় দখলের চেষ্টা করা হল।
অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, উচ্চ আদালতের রায়ে ভিত্তিতে ইয়ার্ড গড়তে নির্মানে স্থাপনা গড়েছেন ইয়ার্ড কর্তৃপক্ষের দাবি।
কোহিনূর শীপ ইয়ার্ডের মালিক রাজা কাশেম বলেন,
উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে প্রায় ১ শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট