1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

সীতাকুন্ডে অবশেষে নির্মিত হচ্ছে বধ্যভূমিতে স্মৃতিসৌধ, ৭ দিনের মধ্যে দখলদারদের সরে যাওয়ার নির্দেশ

  • সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৬ পঠিত

মোঃ আলাউদ্দীন,সীতাকুণ্ড চট্টগ্রামঃ

‘মুক্তিযুদ্ধের পর অনেক বছর পেরিয়ে গেছে। কিন্তু বধ্যভূমি ও রক্তস্নাত সম্মুখযুদ্ধ স্থান সংরক্ষণ না হওয়ায় এগুলো ইতিমধ্যে বেদখল হয়ে হারিয়ে গেছে । তেমনি একটি সীতকুণ্ডের সলিমপুরে কালুশাহ নগরের অবস্থিত বধ্যভূমি । স্বাধীনতা যুদ্ধের পর থেকে দীর্ঘদিন অযত্ন ,অবহেলায় পড়ে আছে এই বধ্যভূমি। আশেপাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা । বধ্যভূমির জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা ।

অবশেষে চট্টগ্রাম জেলা পরিষদ ইতিহাসের দায় থেকেই মুক্তিযুদ্ধের এই দখল হয়ে যাওয়া বধ্যভূমি সংরক্ষণে এগিয়ে এসেছে। সীতকুণ্ডের সলিমপুরের কালুশাহ নগরে ১৯৭১ সালের সম্মুখযুদ্ধে পাক বাহিনীর হাতে নিহত মুক্তিযোদ্ধাদের সমাহিত বধ্যভূমিতে স্মৃতিচিহ্ন নির্মাণ করতে যাচ্ছে জেলা পরিষদ।

প্রাথমিকভাবে এটি সংস্কারের জন্য জেলা পরিষদ পিইসি প্রকল্প হিসাবে ২ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু বধ্যভূমির আশেপাশে কিছু ব্যবসায়ী দখল করে রাখায় প্রকল্প কাজ ব্যাহত হচ্ছে। সোমবার বিকালে সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ও জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ বধ্যভূমিটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন আগামী ৭দিনের মধ্যে অবৈধ দখলদারদের বধ্যভূমি সন্নিহিত স্থান থেকে সরে যাওয়ার নির্দেশ প্রদান করেন ।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল মামুন মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে ব্যবস্থা নেয়ায় চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম ও সদস্য আ ম ম দিলসাদকে ধন্যবাদ জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট