1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে ছিনতাই ও ডাকাতি’তে যুক্ত হলেন যুবক

  • সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৭৫ পঠিত

এম,আনিসুর রহমান

স্ত্রীর বিলাসবহুল জীবনযাপন পূরণ করতে গিয়ে চুরি ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়েছেন এক শিক্ষিত যুবক। ভালো বেতনের চাকরি ছেড়ে বিবাহিত জীবনের মাত্র এক মাসের মাথায় অপরাধ জগতে পা রাখার ঘটনাটি বিস্মিত করেছে পুলিশসহ এলাকাবাসীকে। ঘটনাটি সম্প্রতি ঘটে ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরে। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন–এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই যুবক বিবিএ পাস করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তবে বিয়ের পর স্ত্রী তার কাছে দামি পোশাক, জুয়েলারি, ঘুরতে যাওয়াসহ নানা বিলাসী চাহিদা পেশ করতে থাকেন। এসব চাহিদা পূরণ করতে না পেরে হতাশায় পড়েন ওই যুবক। একপর্যায়ে তিনি চাকরি ছেড়ে চুরির পথ বেছে নেন। গ্রেপ্তারের পর পুলিশকে তিনি জানান, স্ত্রীর শখ পূরণ করতেই জয়পুরে গিয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই ও চুরি করতে শুরু করেন। পুলিশের ভাষ্যমতে, একজন শিক্ষিত যুবকের এমন সিদ্ধান্ত একদিকে যেমন দুঃখজনক, অন্যদিকে সমাজের বাস্তব সংকটের প্রতিফলনও বটে। বিশ্লেষক’দের মতে এটি একটি নৈতিক অবক্ষয় ও চারিত্রিক স্খলনের বিষয়,বিষয়টি যথাযথ তদন্ত সাপেক্ষে ঐ নারীর সংশ্লিষ্টটা পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া জরুরী।
পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সব বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট