1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

হালিশহরে বারান্দার গ্রিল কেটে চুরি, মূলহোতাসহ গ্রেপ্তার ৩ 

  • সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৮২২ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরে এক বিশেষ অভিযানে চোর চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শনিবার (২১ জুন) দিবাগত রাতে নগরের হালিশহর থানা এলাকা থেকে তাদের গেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাকবুক প্রো ল্যাপটপ ও একটি স্যামসাং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১২ জুন রাতে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ ৫ নম্বর রোডের হালিম ভিলার চতুর্থ তলায় ভাড়াটিয়া মো. বেলাল উদ্দিনের বাসায় চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে একটি ম্যাকবুক প্রো, একটি স্যামসাং মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা নিয়ে যায়।

গ্রেপ্তাররা হলেন— আব্দুল আলীম প্রকাশ শাকিল (২৯), মো. ইয়াছিন আরাফাত শাকিল (২৫) এবং আজিজুল হাকিম মাসুম।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবির সদস্যরা) জানতে পারেন, ওই একই ভবনের আরেক ভাড়াটিয়া আবুল কাশেমের বাসায় এর ঠিক এক সপ্তাহ আগেও একই কৌশলে চুরি হয়। ওই ঘটনায় ৩টি মোবাইল ফোন ও নগদ ৫৫ হাজার টাকা খোয়া যায়।

পর পর দুটি একই ধরনের চুরির ঘটনায় সন্দেহ ঘনীভূত হলে গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।

সিএমপি জনসংযোগ শাখার উপ-পরিদর্শক মো. ইমরান জানান, শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে হালিশহর থানার বইল্লা কলোনির আলমগীরের ভাড়া বাসা থেকে চোর চক্রের মূলহোতা আব্দুল আলীম প্রকাশ শাকিলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আলীমের দেওয়া তথ্যে ভিত্তিতে পরে তার দুই সহযোগী মো. ইয়াছিন আরাফাত শাকিল (২৫)ও আজিজুল হাকিম মাসুমকে গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে আজিজুল হাকিম মাসুম হালিশহর থানার বড়পুল সংলগ্ন আলম প্লাজার নিচতলার ‘ইনসাফ এন্টারপ্রাইজ’ নামে একটি মোবাইল এক্সেসরিজের দোকানের মালিক। তার দোকান থেকেই চুরি হওয়া ম্যাকবুক প্রো ল্যাপটপটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আলীম ও ইয়াছিন জানিয়েছেন, তারা ল্যাপটপটি মাসুমের কাছে বিক্রি করেছিলেন।

সিএমপি জনসংযোগ শাখার উপ-পরিদর্শক মো. ইমরান আরো জানান, চোরাইকৃত অন্যান্য আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট