1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

হিমছড়ি ঢালা থেকে অপহৃত ইমাম ছাড়া পেল ২ লাখ টাকা মুক্তিপণে

  • সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২০৫ পঠিত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

আলোচিত ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালা থেকে মঙ্গলবার (২৫ মার্চ) আজিজুর রহমান আজিজী নামের অপহৃত মসজিদের ইমামকে ২ লাখ টাকা মুক্তিপণে ছেড়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে অপহৃত মসজিদের ইমামকে ছেড়ে দেয়।

স্থানীয়রা জানায়, ঈদগড় থেকে তিনি সিএনজি যোগে জানাজার নামাজে শরীক হতে ঈদগাঁও যাচ্ছিলেন মিজানুর রহমান আজীজী। প্রতিমধ্যে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি নামক ঢালায় সড়কে ব্যারিকেড় দিয়ে সিএনজিতে থাকা যাত্রীদের মারধর ও লুটপাট করে মিজানকে পাহাড়ে তুলে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা মুঠো ফোনে অপহৃতে’র পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপনা দাবি করে। এবং দর কষাকষির পর এক পর্যায়ে দুই লাখ টাকা মুক্তিপণে অপহৃত মিজানুর রহমান আজীজী’কে ছেড়ে দিতে রাজি হয় সন্ত্রাসীরা।

এ বিষয়ে ঈদগাও থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অপহৃত ব্যাক্তি ছাড়া পেয়েছেন জানে তবে মুক্তিপণের বিষয়টি জানেনা।

উল্লেখ্য, ঈদগাও-ঈদগড় সড়কে থেমে নেই সশস্ত্র সন্ত্রাসীদের ডাকাতি ও অপহরণ বানিজ্য। দুর্ধর্ষ ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। সর্বশেষ তথ্য মতে, সড়কের হিমছড়ি নামক ঢালা থেকে জাগের হোসাইন নামের এক গরু ব্যবসায়িকে অপহরণের চব্বিশ ঘন্টা পর মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট