1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

১ম লিভার সিম্পোজিয়াম-২০২৩ অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৬৪ পঠিত

শ‌হিদুল ইসলাম, প্রতি‌নি‌ধিঃ

৩০ অক্টোবর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে ‘১ম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল লিভার সিম্পোজিয়াম-২০২৩’ অনুষ্ঠিত হয় । দেশের শীর্ষস্থানীয় দুটি হাসপাতালের লিভার বিভাগের বিশেষজ্ঞদের মধ্যে একাডেমিক সহযোগীতা বৃদ্ধি এবং লিভার বিভাগের পোষ্টগ্র্যাজুয়েট ছাত্রদের শিক্ষার মান উন্নয়ন এই সিম্পোজিয়ামটির মুল উদ্দেশ্য। উল্লেখ্য ভারতের দুটি প্রধান পোস্টাগ্র্যাজুয়েট মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান, নয়া দিল্লীর অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্সেস এবং চন্ডিগড়ের পোষ্টগ্র্যাজুয়েট ইন্সটিটিউট অব মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চের লিভার ডিপার্টমেন্ট দুটি দীর্ঘদিন ধরে এ ধরনের যৌথ মিটিং আয়োজন করে আসছে।

১ম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল লিভার সিম্পোজিয়াম-২০২৩-এ লিভার ক্যান্সারের আধুনিকতম চিকিৎসা ইমিউন থেরাপীর উপর লেকচার এবং বিস্তারিত আলোচনা হয়। এতে এই দুই হাসপাতালের লিভার বিশেষজ্ঞগন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের রেসিডেন্টরা অংশ নেন। সিম্পোজিয়ামটির আয়োজনে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন। এতে সাইন্টিফিক পার্টনার ছিল রোশ বাংলাদেশ লিমিটেড।

ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এবং হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আইয়ূব আল মামুনের সভাপতিত্বে সিম্পোজিয়ামটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফয়েজ আহমেদ খন্দকার আর প্যানেল ডিস্কাশনে অংশ গ্রহন করেন এই দুই বিভাগের সিনিয়র শিক্ষকরা। সামনে এ ধরনের সিম্পোজিয়াম নিয়মিত অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট