1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেয়ে ফেলল বরিশালের বাসিন্দারা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর ভূজপুরে স্থাপনে আনন্দ র‍্যালি ও বিশাল গণসংবর্ধনা পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বোয়ালখালীতে পানিবন্দী ২৫০ পরিবারে খাদ্য সহায়তা দিলেন এমপি এরশাদ উল্লাহ চট্টগ্রামের জলাবদ্ধতা: প্রকৃতির সতর্কবার্তা -মোহাম্মদ শাহজাহান বোয়ালখালীতে পাহাড়ি ঢলে ভেসে দিনমজুর নিখোঁজ স্টেশন পরিস্কার করে দিন চলত বুবির, ছিনতাইকারীর হামলায় মর্মান্তিক মৃত্যু ভূজপুরে সদর দপ্তর রেখে ফটিকছড়ি উত্তর উপজেলার গেজেট প্রকাশ প্রয়াস উপদেষ্টা রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের দুইদিন ব্যাপী উৎসব সম্পন্ন

৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেয়ে ফেলল বরিশালের বাসিন্দারা

  • সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩৭ পঠিত

এম,আনিসুর রহমান

বরিশাল নগরে সাতটি শিয়াল হত্যা করে রান্না করে রুটির সঙ্গে খাওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় জবাই করা শিয়ালের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মাংস বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অভিযোগও সামনে এসেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের পাশাপাশি পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দান খোলা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি সাতটি শিয়াল হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। পরে সেগুলো রান্না করে রুটির সঙ্গে খাওয়া হয়।
এদিকে ‘নাইম রাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে জবাই করা শিয়ালের ছবিসহ মাংস বিক্রির একটি পোস্ট দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেন, পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
পরিবেশবাদীদের দাবি, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন লঙ্ঘন করে শিয়াল হত্যা এবং মাংস বিক্রির প্রচারণার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত। তারা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বরিশাল বিভাগের বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট